Cherreads

শেষ পূর্ণিমার রাত

Riya_Muni
7
chs / week
The average realized release rate over the past 30 days is 7 chs / week.
--
NOT RATINGS
74
Views
Table of contents
VIEW MORE

Chapter 1 - Chapter 1: অভিশপ্ত গ্রাম

📖 Chapter 1: অভিশপ্ত গ্রাম

নীলডাঙা নামের গ্রামটা দিনের আলোতেও অদ্ভুত রকম চুপচাপ।

বিকেল নামলেই যেন গ্রামটার নিশ্বাস ভারী হয়ে আসে। পাখিরা হঠাৎ উড়ে যায়, কুকুরগুলো ডেকে ওঠে অকারণে, আর মানুষজন দরজা জানালা বন্ধ করে ঘরে ঢুকে পড়ে।

এই গ্রামেই থাকে রুপা।

রুপা অন্য মেয়েদের মতো না। সে শান্ত, কম কথা বলে, কিন্তু তার চোখে সবসময় একটা অদ্ভুত ভয় লুকিয়ে থাকে। ছোটবেলা থেকেই সে এমন স্বপ্ন দেখে—

একটা কুয়ো, কুয়োর ভেতর থেকে কেউ ডাকছে,

"রুপা… রুপা…"

ঘাম ভেঙে ঘুম ভাঙে তার।

গ্রামের লোকেরা বলে,

"এই গ্রামে রাতে নাম ধরে ডাক শুনলে পিছনে তাকানো যাবে না।"

কিন্তু রুপা জানে না—

এই ডাক শুধু স্বপ্ন না।

এটা এক অভিশাপের শুরু।

সেই সন্ধ্যায়, রুপার জীবনে এমন একজন আসবে

যে তার ভাগ্য বদলে দেবে—

জিসান।

কিন্তু এই বদল সুখের হবে না…

হবে রক্ত, কান্না আর অন্ধকারে ভরা।